রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গুম হওয়ার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় মানববন্ধন

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় গুম হওয়ার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় গুম হওয়ার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবক গুম হওয়ার ঘটনায় থানা মামলা না নেওয়ায় পাশাপাশি গুমের শিকার আতিকুল ইসলাম কে ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার পরিবার। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে গুম হওয়া আতিকের পরিবারের সদস্যসহ বিপুল সংখ্যাক মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন আতিকের স্ত্রী নাসিমা ইসলাম তার মেয়া রিদী ইসলাম সহ সচেতন নাগরিক বৃন্দের প্রতিনিধিরা। এসময় তারা বলেন, নিখোঁজ আতিকুল ছাত্রদলের একজন একনিষ্ট সমর্থক ছিলেন।

২০১২ সালে ১৩ অক্টোবর মাসে শহরের কাজীপাড়া এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা পুলিশ সহ বিভিন্ন জায়গায় ধর্না দিলেও দীর্ঘ ১ যুগেও তার সন্ধ্যান মিলেনি। এবিষয়ে পরিবারের পক্ষে থেকে ২৮শে আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে টালবাহানা করছে।

তারা দ্রুত সরকারের নিকট নিখোঁজ আতিকুকে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন জানান, নিখোঁজের পরিবারের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। এইগুলো পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin