সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

জমিদখল-চাঁদাবাজির অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পঞ্চগড় প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ Time View
জমিদখল-চাঁদাবাজির অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
জমিদখল-চাঁদাবাজির অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এবং ০৫/০৮/২০২৪ তারিখ হতে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, পঞ্চগড় এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ৭৮০ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, পঞ্চগড় এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin