রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, স¤প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙ্গে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল।

এ সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০টাকা চায় নয়ন। এতে জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় শালিশে বসে দুই পক্ষের লোকজন।

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে বুুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষ জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin