শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

তেঁতুলিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

পঞ্চগড় প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ Time View
তেঁতুলিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান
তেঁতুলিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে দেখা মিলছে এক মুখপোড়া হনুমানের। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে তেতুঁলিয়া উপজেলার শালবাহান বাজারে এক বাড়ির ছাদে খাবারের সন্ধ্যানে বসে থাকতে দেখা যায়।

স্থানীয় লোকজন হনুমানটি দেখতে বাজারের ওই বাড়ির পাশে ভীড় জমায় ।স্থানীয় লোকজন কেউ আপেল, কলা, পাউরুটি, সিঙ্গারাসহ বিভিন্ন রকমের খাবার তার দিকে ছুড়ে দিলে সেগুলো খেতে দেখা যায় হনুমানকে। এভাবেই বাজারের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াতে দেখা যায় হনুমানটিকে।

স্থানীয়রা জানান, খাবারের খোঁজে লোকালয়ে এসেছে এ হনুমান। কয়েকদিন ধরে এখানকার হাটবাজার, স্কুল ঘরের ছাদসহ বাসা বাড়ির টিনের চালে হনুমানটি ঘোরাফেরা করছে। খাবারের জন্য বসে থাকে। কেউ দিচ্ছে, কেউ তাড়িয়ে দিতে গেলে হনুমানটি আক্রমণ করতে তেড়ে আসতে চেষ্টা করে। ধারণা করা হচ্ছে, হনুমানটি প্রতিবেশি দেশ ভারত থেকে এসেছে।

স্থানীয় স্কুলের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও জাবেদুর রহমান ও ফজলুল জানান, গত তিনদিন ধরে আমাদের স্কুলের আশেপাশে দেখছি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে। এর আগেও একই রকম হনুমান দেখা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin