শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

গাংনীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View
গাংনীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
গাংনীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে রবিবার (৬ অক্টোবর) রাতে দৌলতপুর উপজেলার একটি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের মহিবুল হকের ছেলে সাহাবুর রহমান মিন্টু (৪০) ও শাহ আলম পল্টু (২৮)। তারা দুজন বাওট গ্রামের নাহারুল ইসলাম হত্যা মামলার আসামি। অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাব-১২ সিপিসি ৩ গাংনী ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, আত্মগোপনে থাকা দুই আসামির খোঁজ করছিল র‌্যাব। তথ্য প্রযুক্তির ব্যবহার ও অন্যান্য মাধ্যম দিয়ে র‌্যাব তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। তারই আলোকে রোববার রাত নয়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আব্দুলপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের একটি বাড়ি থেকে পল্টু ও মিন্টুকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটক দুজনকে হত্যা মামলার আসামি হিসেবে গাংনী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব ক্যাম্প কমান্ডার। এদিকে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আটক হওয়ায় মামলাটির বিচার প্রক্রিয়ায় গতি পেল বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাদি পক্ষ।

প্রসঙ্গত, গেল ৬ আগস্ট রাতে বাওট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাহারুল ইসলামকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি পল্টু ও মিন্টু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin