শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

শশুরবাড়ি ফিরতে চান গৃহবধু আরজিনা- এলাকাবাসীর মানববন্ধন

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর সম্পদ আত্মসাৎ ও অন্ত:সত্তা স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ের দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
শশুরবাড়ি ফিরতে চান গৃহবধু আরজিনা- এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসীর অর্থ সম্পদ আত্মসাৎ করে অন্তঃসত্তা স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ায় ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কেনা গ্রামের ভুক্তভোগী আরজিনা আক্তার, সাবেব ইউপি সদস্য মহারাজ মিয়া, গাজী মিয়া, মো:আলমগীর, আবুল ফায়েজ, হোসেন মিয়া, জামাল মিয়া প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, কেনা গ্রামের মৃত রহমত আলীর ছেলে জসিম উদ্দিন ফাহিম এক যুগেরও বেশী সময় ধরে দুবাইয়ে প্রবাস জীবন যাপন করছেন। দীর্ঘ এই সময়ে সে তার এই উপার্জিত অর্থ তার বড় ভাই যুবলীগ নেতা আজিম উদ্দিনের মাধ্যমে দেশে পাঠায়।

গত পাঁচ মাস আগে জসিম উদ্দিন ছুটিতে এসে জানতে পারে তার উপার্জিত অর্থ ও পৈত্রিক সম্পদ তার বড় ভাই আত্মসাৎ করেছে। সে সময় এর প্রতিবাদ করায় জসীম ও তার অন্তঃসত্তা স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রাণি শুরু করে।

সবশেষ গত ১৮ সেপ্টেম্বর তার স্ত্রী আরজিনা আক্তার স্বামীর ঘরে উঠতে চাইলে আজিম উদ্দিন সহ পরিবারের অন্যান্য সদস্যরা গর্ভীতা আরজিনা আক্তারকে আবারো মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে উল্টো আরজিনাসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দেয়।

বক্তরা দ্রুত এই মিথ্য মামলা প্রত্যাহারসহ জসিম উদ্দিনের ন্যায্য সহায় সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin