মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
Title :
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া : প্রধান উপদেষ্টা বুধবার বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সিইসি স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অফিস উদ্ধোধন খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না ইসির নিবন্ধন পেলো ৮১ পর্যবেক্ষক সংস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্ত মন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামদু গ্রেপ্তার

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২০০ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্ত মন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামদু গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্ত মন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামদু গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ঠিকাদার ও জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক গণপূর্ত মন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামিদুল হক ভূইয়া হামদুকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের চক-বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়ে আসে পুলিশ। হামিদুল হক ভূইয়া হামদু সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের মৃত জিল্লুর রহমান ভূইয়ার ছেলে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে আওয়ামীলীগের শাসনামলে হামদু ব্রাহ্মণবাড়িয়ার সকল সরকারি অফিসের ঠিকাদারী ব্যবসা নিয়ন্ত্রণ করতেন ও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর হামদু আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর মডেল থানার পুলিশ চট্টগ্রামের চক-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, হামদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা, একটি গুম ও একটি বিষ্ফোরক মামলা। রাতে তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার তাকে আদালতে মাধ্যমে শোনানি করে রিমান্ড চাওয়া হবে জানান, কোর্ট ইন্সপেক্টর মোঃ হাবিবুল্লাহ সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin