রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

পাকিস্তানে পোলিও টিকা কর্মসূচিতে হামলা, শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View
পাকিস্তানে পোলিও টিকা কর্মসূচিতে হামলা, শিশুসহ নিহত ৯
পাকিস্তানে পোলিও টিকা কর্মসূচিতে হামলা, শিশুসহ নিহত ৯

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৯ জন। এদের মধ্যে ৫ জনই শিশু। আহত হয়েছে আরও ২৯ জন। শুক্রবার (১ নভেম্বর) সকালে মেয়েদের স্কুলের কাছে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

শুক্রবারের এই হামলার লক্ষ্য ছিল একটি পোলিও টিকাদান কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। সিনিয়র পুলিশ সুপার রেহমত উল্লাহ বলেছেন, পোলিও টিকাদান দলের সদস্যদের নিতে যাচ্ছিল পুলিশ ভ্যানটি।

ওই বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা ও এক দোকানদারও নিহত হন বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল ফাতাহ। কালাত জেলা প্রশাসক নাইম বাজাই জানিয়েছেন, বিস্ফোরণে পাঁচ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। গুগল ম্যাপ অনুযায়ী, হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে।

বিস্ফোরণটি একটি মোটরসাইকেলে সংযুক্ত ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোটর সাইকেলটি স্কুলের পাশেই পার্ক করা ছিল। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শিশুদের ওপর হামলা চালানোকে বর্বর কাজ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

এর আগে মঙ্গলবার ঘরে ঘরে পোলিও টিকাদান অভিযান পরিচালনাকারী স্বাস্থ্য অফিসে হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার থেকে পোলিও টিকাচান কর্মসূচি শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin