রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

পাকিস্তানে শুরু শাকিব খানের নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View
পাকিস্তানে শুরু শাকিব খানের নতুন অধ্যায়
পাকিস্তানে শুরু শাকিব খানের নতুন অধ্যায়

ঢালিউড-টলিউড পেরিয়ে পাকিস্তানে শাকিব খান শুরু করলেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। কারণ ১৯৭১ সালের পর এত বড় পরিসরে ঢালিউডের কোনও ছবিই পাকিস্তানে মুক্তি পায়নি।

যেমনটা পেয়েছে আজ (১ নভেম্বর) পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে শাকিব খানের ‘তুফান’। জানা গেছে, প্রথম সপ্তাহে ‘তুফান’র ১৩০টি করে শো হবে দেশটির বিভিন্ন মাল্টিপ্লেক্সে। পরের সপ্তাহে এর সংখ্যা বাড়তেও পারে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে ‘তুফান’। তাছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।

ছবিটির পাকিস্তান সফর প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমে বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। এবার সেটা বাস্তবেও দেখা যাচ্ছে।”

‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin