সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

দেবীগঞ্জে কৃষি প্রাণোদনার আওতায় কৃষককে কৃষি উপকরণ সামগ্রী প্রদান

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View
দেবীগঞ্জে কৃষি প্রাণোদনার আওতায় কৃষককে কৃষি উপকরণ সামগ্রী প্রদান
দেবীগঞ্জে কৃষি প্রাণোদনার আওতায় কৃষককে কৃষি উপকরণ সামগ্রী প্রদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষুদ্র ও মাঝারি প্রান্তিক চাষীদের ফসল উৎপাদন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসল বৃদ্ধির লক্ষ্যে ৭ হাজার ৭শ জন কৃষককে কৃষি প্রাণোদনার বীজ, ডিএপি ও এমওপি সার দেয়া হয়েছে সোমবার (১১ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রাণোদনার এসব সামগ্রী প্রদান করা হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রানোদনা সামগ্রী প্রদানের উদ্বোধন করেন। প্রাণোদনা প্রদান অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ এতে সভাপতিত্ব করেন। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত আরা, উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ উপস্থিত ছিলেন।

২০২৪-২৫ অর্থ বছরে রবি প্রণোদনার আওতায় এসব সামগ্রী দেয়া হয়েছে। এর মধ্যে সরিষার ৪ হাজার কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। গমের ৬শ কৃষককে ২০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। ভুট্টার ১ হাজার ৬শ কৃষককে ২ কেজি করে বীজ ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। চিনা বাদামের ১ হাজার ৪শ কৃষককে ১০ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। শীত কালীন সবজি পেঁয়াজের ১শ জন কৃষককে ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin