শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

নব নির্বাচিত বিটিজেএ এর নেতৃবৃন্দের সাথে চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯২ Time View
নব নির্বাচিত বিটিজেএ এর নেতৃবৃন্দের সাথে চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা একই দেহের অবিচ্ছেদ্য অংশ

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে নব নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত বিটিজেএ এর নেতৃবৃন্দের সাথে চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

আলোচনা সভায় বিটিজেএ এর সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে ও ক্রীয়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পার্ভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটিজেএ এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এন টিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের আহবায়ক মো: মনিরুজ্জামান, সদস্য সচিব মোস্তফা সাইফুল।

সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা দেহ হলে চিত্র সাংবাদিকরা হচ্ছে তার প্রাণ। তারা সব সময় একি শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে একে অপরের পরিপূরক হয়ে কাজ করে। দেশ ও জাতির কল্যাণে যে কোন চ্যালেনজিং সংবাদ তুলে আনতে সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নব নির্বাচিত বিটিজেএ এর নেতৃবৃন্দের সাথে চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

তাই সাংবাদিকতার নিরাপত্তার ক্ষেত্রে সাংবাদিকদের পাশাপাশি চিত্র সাংবাদিকদেরও নিরাপত্তা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আন্তরিকতার সাথে কাজ করবে। একই সাথে আজকের চিত্র সাংবাদিকরা যেন আগামী দিনে সাংবাদিক হয়ে উঠতে পারে সে জন্য সার্বিক সহযোগীতা থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin