শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় কালু মিঞা (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত কালু মিঞার বাড়ি একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকায়।

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাকেলের ধাক্কায় গুরুতর আহত হন কালু মিঞা। এ অবস্থায় কালুকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে রংপুর থেকে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ফিরিয়ে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান কালু মিঞা। তিনি আরও বলেন, ঘটনার পর পর চালক মোটরসাকেলটি নিয়ে পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin