শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট তৈরির সুযোগ আসছে হোয়াটসঅ্যাপে

আইটি ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০২ Time View
ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট তৈরির সুযোগ আসছে হোয়াটসঅ্যাপে
ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট তৈরির সুযোগ আসছে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন বা চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটে একে অপরের সঙ্গে সংক্ষিপ্ত সভা করা যায়। গ্রুপের সদস্যদের সভার বিষয় ও তারিখ আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য ইভেন্টও তৈরি করা যায় হোয়াটসঅ্যাপে। এর ফলে গ্রুপের সদস্যরা নির্দিষ্ট সময়ে সভায় অংশ নিতে পারেন।

গ্রুপ চ্যাট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার ব্যক্তিগত চ্যাটেও ইভেন্ট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত ব্যক্তিরা আগে থেকে সময় নির্ধারণ করে একে অপরের সঙ্গে আলোচনা করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও হোয়াটসঅ্যাপ ইভেন্ট তৈরি করা যাবে। এ জন্য চ্যাটের পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে ইভেন্ট আইকন নির্বাচন করতে হবে। এরপর ইভেন্টের নাম লিখে শুরুর তারিখ ও সময়ের পাশাপাশি শেষ হওয়ার সময় উল্লেখ করতে হবে। এর ফলে অন্য ব্যক্তি ইভেন্টের সময়কাল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। যে ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে, তিনি ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।

বর্তমানে ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.১.১৮ বেটা সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। তবে সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin