রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

পঞ্চগড়ে জেলা পুলিশের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান,পঞ্চগড়
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View
পঞ্চগড়ে জেলা পুলিশের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত
পঞ্চগড়ে জেলা পুলিশের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত

পঞ্চগড়ের পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটিভেশনাল সেশন অনুষ্ঠানে বক্তব্য দেন। পঞ্চগড়ের মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মোটিভেশনাল সেশনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৷

বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ পুলিশের অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে পেশাদারিত্বের সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, পুলিশ লাইন্সের আরআই মিজানুর রহমান চৌধুরী, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ পঞ্চগড় সার্কিট হাউজে চত্বরে পৌছালে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তিনি উপস্থিত অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পঞ্চগড় জেলায় অবস্থিত কেপিআই পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin