শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

গাংনীতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭০ Time View
গাংনীতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি
গাংনীতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

মেহেরপুরের বামুন্দী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট শাখায় রাতের আধাঁরে ভল্ট কেটে ৮ লাখ টাকা সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার খুলে নিয়ে গেছে।

সোমবার দিবগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের পিছন দিকের গ্রীল কেটে ভিতরে প্রবশে করে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকের গ্রীল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনার খবর পেয় পুলিশ পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভোল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তরা সবাই চলে যান। আজ সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখে জানালার গ্রীল কাটা দ্রত ভল্টকক্ষে গিয়ে দেখে ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সাথে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।

এঘটনায় আজ ব্যাংকটির সকল ধরনের কার্ষক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin