বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

তনু থেকে আছিয়া প্রতিটি ধর্ষণের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View
তনু থেকে আছিয়া প্রতিটি ধর্ষণের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
তনু থেকে আছিয়া প্রতিটি ধর্ষণের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তনু থেকে আছিয়া প্রতিটি ধর্ষণের বিচারসহ দেশে অব্যাহত ধর্ষণ এবং নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতি ভবনের সামনে মহিলা আইনজীবী উদ্যোগে এ মনববন্ধন করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির মহিলা বিষয় সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট জেসমিন আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শামীমা করিম রুনা, অ্যাডভোকেট নীরা, অ্যাডভোকেট কিসমত আরা, অ্যাডভোকেট উম্মে সালমা, অ্যাডভোকেট বিলকিস সুলতানা পপি, অ্যাডভোকেট মিলি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তনু থেকে আছিয়াসহ এখন পর্যন্ত যত শিশু-নারী ধর্ষণ ও নির্যাতন হয়েছে তাদের বিচার করতে হবে এবং মামলা গুলো দ্রুত শেষ করতে হবে। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট প্রাঙ্গণের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin