বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল বিশিষ্ট ভবনে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১০৪ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল বিশিষ্ট ভবনে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল বিশিষ্ট ভবনে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বহুতল ভবনের ভাড়াটিয়ার বাসায় চুরি হয়েছে। চোরেরা ওই বাসা থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। শহরের হালদার পাড়ার লুৎফুর রহমান টাওয়ারের পঞ্চমতলায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া মোঃ মাহাদি হাসান সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ার সাথে কথা বলে জানা গেছে, শহরের হালদারপাড়ার ১৩তলা বিশিষ্ট বহুতল “লুৎফুর টাওয়ার” এর পঞ্চম তলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহাদী হাসান। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে তিনি পরিবার নিয়ে নিজ গ্রামে চলে যান। বৃহস্পতিবার দুপুওে গ্রাম থেকে বাসায় এসে দেখেন বাসায় চুরি হয়েছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি ভবনের ম্যানেজার ও পাহাড়াদারদের জানান। পরে তিনি বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ক্ষতি ব্যবসায়ী মোঃ মাহাদি হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাসায় এসে দেখতে পান একটি স্টিলের আলমিরার দরজা খোলা। তখন কিছুটা সন্দেহ হলে আরেক রুমে ঢুকে দেখতে পান সেখানে স্টিলের আলমিরা ভাঙা ও জানালার দুটি রড কেটে বিছানায় ফেলে রাখা হয়েছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়ার পর যে কোন সময়ে এই চুরি হয়েছে।

তিনি বলেন, তার বাসা থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণাংকার, ২টি ল্যাপটপ, ২টি এন্ড্রোয়েড মোবাইল ফোন, ১টি বাটন মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, বাসায় সার্বক্ষনিক দারোয়ান থাকার পরও কিভাবে চুরি হয়েছে তা তার বোধগম্য নয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। দ্রুত এ ব্যাপারে পরবর্তী ফলোআপ জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin