সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই লিগ্যাল এইড আশে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা লিগ্যাল এইড’র আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) নূর নবী।

পরে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা জজ আদালত প্রঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) নূর নবী বলেন, আইনগত সহায়তার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য ন্যায়বিচারের পথ উন্মুক্ত হয়েছে। এ উদ্দেশ্যেই ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয় এবং এর আলোকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি মানুষ আইনের সমান আশ্রয় লাভ করবে এবং ন্যায়বিচার সহজলভ্য হবে।

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মাসুদ রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা জজ মঞ্জুরুল ইমাম, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তহিদুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন এবং পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটন।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, শিক্ষার্থী এবং সুধীজন র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin