
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ গুলিতে শাকিব মিয়া (১৮) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শাকিব ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। শাকিব দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট।
নিহতের পরিবার জানায়, গত রাতে গ্রামের কয়েকজন কাজের কথা বলে শাকিবকে সীমান্তে নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এতে শাকিব গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেয়ার পর সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ দিকে শাকিবের মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। তারা ঘটনার সুষ্ঠ বিচার চেয়েছেন সরকারের কাছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ছামিউল ইসলাম জানান, বিএসএফ গুলিতে সাকিব নিহত হয়। নিহতের মরদেহ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।