রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা কাজ শেষে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪১ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা কাজ শেষে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা কাজ শেষে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় কক্সবাজারগামী আন্ত:নগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল ৬টা ১০ মিনিটের পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাকবলিত বগি রেখেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। প্রায় দুই ঘন্টা উদ্ধার কাজ শেষে ক্ষতিগ্রস্ত বগি টিকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১০ মে) রাত সোয়া ১০টার দিকে একই স্থানে চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারেরর পর শনিবার ভোর ৫টার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, সকাল সোয়া ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির শেষের বগির একটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে সকাল সাড়ে আটটার দিকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করে। আপলাইন দিয়ে ট্রেন চলাচল করছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে। এদিকে ট্রেনে চলাচলকারী যাত্রীদের পরতে হচ্ছে চরম দুর্ভোগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin