সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

দেবীগঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেবীগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৩ Time View
দেবীগঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দেবীগঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) দেবীগঞ্জ মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত এ ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ শিক্ষক কর্মচারী ঐক্যজোট দেবীগঞ্জ উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দেবীগঞ্জ উপজেলার আহ্বায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক আবু তোয়াবুর রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াল, জিয়া পরিষদের জেলা সভাপতি ও দেবীগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকির আহমেদ তুহিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা বক্তব্য দেন।

শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব নুরে আলম প্রধান টুটুলের সঞ্চালনায় ত্রি বার্ষিক সম্মেলনে দেবীগঞ্জ উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসার সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোট এ ত্রি বার্ষিক সম্মেলনের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin