শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

দাতা সদস্য হওয়ার জেদে বাঞ্ছারামপুরের রূপসদী কলেজে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪৮ Time View
দাতা সদস্য হওয়ার জেদে বাঞ্ছারামপুরের রূপসদী কলেজে উত্তেজনা
দাতা সদস্য হওয়ার জেদে বাঞ্ছারামপুরের রূপসদী কলেজে উত্তেজনা

জমির মালিক না হয়েও দাতা সদস্য হওয়ার দাবিতে এক যুবকের জেদ এখন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী সুজন স্মৃতি কলেজে মতিউর রহমান সবুজ নামের ওই যুবকের বিরুদ্ধে কলেজে হামলা, হুমকি ও পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছে সাধারণ শিক্ষার্থীরা। তার এই তৎপরতায় শুধু পাঠদানের স্বাভাবিকতা বিঘ্নিত হয়নি, প্রতিষ্ঠানের সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

রোববার (১৮ মে) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা সবুজের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রাও কর্মসূচিতে অংশ নেন।

অভিযোগ রয়েছে, মতিউর রহমান সবুজ কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হলেও নিজের নামে কোনো জমি না থাকা সত্ত্বেও জোরপূর্বক দাতা সদস্য হতে চান। এ নিয়ে তিনি বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শিক্ষক ও কলেজ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের প্রতিষ্ঠাতা ইউনুছ মিয়া বিএসসি পরিবারের ৩৩৫ শতক জমি ওয়াকফ করে ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। সবুজ তার ভাতিজা। দাতা সদস্য হতে জমির মালিকানা থাকা আবশ্যক হলেও সবুজের নামে কোনো জমি নেই।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “যে দলিল দেখিয়ে তিনি দাতা সদস্য হতে চান, তাতে তার মালিকানা প্রমাণিত হয় না। এরপরও তিনি কলেজ পরিচালনায় নানাভাবে হস্তক্ষেপ করছেন।”

প্রতিষ্ঠাতা ইউনুছ মিয়া বিএসসি জানান, “সবুজ আমাদেরকেও হুমকি দিচ্ছে। কলেজের সুনাম ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগেছে সে। ইতোমধ্যে এসব ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin