রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

গাংনীতে পাটক্ষেত থেকে মানব শরীরের কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৫২ Time View
গাংনীতে পাটক্ষেত থেকে মানব শরীরের কঙ্কাল উদ্ধার
গাংনীতে পাটক্ষেত থেকে মানব শরীরের কঙ্কাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মমিনপুর গ্রামের মাঠ থেকে মানুষের দেহের বিভিন্ন অংশের হাড়ের সন্ধান মিলেছে। বিভিন্ন ক্ষেতের মধ্যে পড়ে থাকা হাড়ের অংশ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। শুক্রবার (৬ জুন) বিকেলে ঘটনাস্থল থেকে হাড়ের অংশবিশেষ জব্দ করে থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে মমিনপুর গ্রামের মাঠের একটি পাট ক্ষেতের মধ্যে মানুষের হাতের হাড়ের অংশবিশেষে সন্ধান মেলে। তা দেখতে জড়ো হয় আশেপাশের গ্রামের হাজারো উৎসুক মানুষ। এক পর্যায়ে ওই ক্ষেতের আশেপাশের ক্ষেত থেকে কোমর এবং হাতের হাড়ের অংশ বিশেষ পাওয়া যায়। তবে এই হাড় কোথা থেকে আসলো তা এখনো নিশ্চিত হতে পারছে না এলাকাবাসী।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থল থেকে হাড়ের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin