রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

কোটি টাকার ওপরে বিক্রি হলো যে নির্মাতার চেয়ার

বিনোদন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮৬ Time View
কোটি টাকার ওপরে বিক্রি হলো যে নির্মাতার চেয়ার
কোটি টাকার ওপরে বিক্রি হলো যে নির্মাতার চেয়ার

‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’সহ আরও বেশকিছু সিনেমার জন্য বিখ্যাত হয়ে আছেন হলিউড নির্মাতা ডেভিড লিঞ্চ। এ বছরের জানুয়ারিতে মারা যান তিনি। এবার তার গুরুত্বপূর্ণ কিছু সৃষ্টি, ব্যবহৃত জিনিস থেকে মোট ৪৫০টি আইটেম ১৮ জুন নিলামে তোলা হয়। যেখানে লিঞ্চের ডিরেক্টর’স চেয়ার (যে চেয়ারে বসে শুটিং সেটে নির্দেশনা দেওয়া হয়) বিক্রি হয়েছে ৯১ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকারও বেশি।

তবে বিক্রয় হওয়া জিনিসের মধ্যে উল্লেখযোগ্য ছিল, লিঞ্চের অসমাপ্ত একটি ছবির ১১টি চিত্রনাট্য। ‘রনি রকেট: দ্য অ্যাবসার্ড মিস্ট্রি অব দ্য স্ট্রেঞ্জ ফোর্সেস অব এক্সিস্ট্যান্স’ নামের এই সিনেমার ১১টি চিত্রনাট্য বিক্রি হয়েছে ১৯,৫০০০ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।

জানা গেছে, এই নিলামে মোট ৪২ লাখ ৫০ হাজার ডলারের জিনিস বিক্রি হয়েছে। নিলামটি পরিচালনা করেছে জুলিয়েন’স অকশন। জুলিয়ান’স অকশনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ক্যাথেরিন উইলিয়ামসন এ বিষয়ে বলেন, ‘এই সংগ্রহের প্রতিটি জিনিস লিঞ্চের অসাধারণএবং আপোষহীন সৃজনশীল জগতের জানালা হিসেবে কাজ করেছে। সেটা হোক তার যুগান্তকারী চলচ্চিত্র, টেলিভিশন কাজ, অথবা ব্যক্তিগত স্টুডিও থেকে। নিলামে যে বিশ্বব্যাপী সাড়া মিলেছে, সেটি কেবল তার ঐতিহ্যের সাংস্কৃতিক গুরুত্বের কথাই বলে না, বরং ভক্ত, সহযোগী এবং সংগ্রাহকদের মধ্যে তিনি যে গভীর প্রশংসা এবং শ্রদ্ধা জাগিয়ে তোলেন তারও প্রতিফলন ঘটিয়েছে।’

এছাড়া, লিঞ্চের বাড়ির দুটি ট্যাক্সিডার্মি হরিণের মাথা, যার মধ্যে ‘টুইন পিকস’ এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে দেখা একটিও ছিল। এগুলো বিক্রি হয়েছে ১৬,২৫০ ডলারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin