বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

বৃহস্পতিবারের মধ্যে তেহরানে ফিরবেন বাংলাদেশের রাষ্ট্রদূত

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৮ Time View
বৃহস্পতিবারের মধ্যে তেহরানে ফিরবেন বাংলাদেশের রাষ্ট্রদূত
বৃহস্পতিবারের মধ্যে তেহরানে ফিরবেন বাংলাদেশের রাষ্ট্রদূত

প্রায় দুই সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর মঙ্গলবার ভোর থেকে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে তেহরানের পরিস্থিতি। আশা করা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যে ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী তেহরানে ফিরে যাবেন। বুধবার (২৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

এ বিষয়ে একটি কূটনৈতিক সূত্র জানায় যে ইসরায়েলি হামলায় তেহরানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে বোমাবর্ষণের কারণে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হয় এবং রাষ্ট্রদূত ও দূতাবাসের সবাইকে পরিবারসহ নিরাপদ জায়গায় সরে যেতে হয়। পরিস্থিতি এ ধরনের থাকলে আশা করা যায় বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রদূত তেহরানে ফিরে যাবেন।

আরেকটি কূটনৈতিক সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দূতাবাসের কার্যক্রম থেমে থাকেনি। সীমাবদ্ধতার মধ্যে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশিদের সেবা ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। এখন দূতাবাসের পক্ষ থেকে তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এরমধ্যে বাংলাদেশিদের সরিয়ে নিয়ে আসার পরিকল্পনাও চলমান থাকবে।

তিনি জানান, পরিস্থিতি উন্নতি হলে অনেক বাংলাদেশি হয়তো ফেরত আসতে চাইবে না। তবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি আছে। যারাই ফিরতে চাইবে, তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হবে। এরজন্য পাকিস্তান বা তুরস্ক সীমান্ত দিয়ে ফেরত আনা হতে পারে। তবে, বিমান চলাচল আবার শুরু হলে সরাসরি আকাশপথে বাংলাদেশিদের ফেরত পাঠানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin