শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল ও হুমকির চিরকুট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৭ Time View
গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল ও হুমকির চিরকুট উদ্ধার
গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল ও হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সেখানে পড়ে ছিল আওয়ামী লীগের নামে হুমকি সম্বলিত একটি চিরকুট।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পুলিশের একটি দল বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপির অফিস রয়েছে। রাতে অফিস বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। আজ সকালে অফিসের সামনে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বোমা সদৃশ্য বস্তুর পাশে পাওয়া যায় হাতে লেখা একটি চিরকুট। তাতে আওয়ামী লীগের এক অজ্ঞাত কর্মীর বরাত দিয়ে লেখা রয়েছে- শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা জায়গায় রয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বোমা সদৃশ্য বস্তু দুটি পানি ভর্তি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার পেছনে কারা রয়েছে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin