রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

মেহেরপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদেশি পিস্তল ও বোমাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১০ Time View
মেহেরপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদেশি পিস্তল ও বোমাসহ আটক
মেহেরপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদেশি পিস্তল ও বোমাসহ আটক

মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেলসহ রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীকে (৫০) আটক করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভোরে উপজেলার এলাঙ্গী গ্রামে নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক জাফর আলী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিম এবং পুলিশের সদস্যরা অংশ নেয়। জাফর আলীর বাড়ির আঙ্গিনা সংলগ্ন পরিত‍্যাক্ত একটি ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, অস্ত্র ও ককটেল কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin