বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা জুলাই অভ্যুত্থানের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!

২০২৬ সালের বিশ্বকাপের আরও এক বছর বাকি। আগামী বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় বসবে বিশ্বকাপের আসর। তবে তার অনেক আগেই ফাঁস হয়ে গেছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি। যেখানে দেখা যাচ্ছে, ২০২২ বিশ্বকাপের জার্সির আদলেই গড়া হয়েছে আসছে বিশ্বকাপের জার্সিটি।

২০২৬ সালের বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার হোম জার্সির প্রথম ছবিটি প্রকাশ করেছে ফুটবল জার্সি বিষয়ক ওয়েবসাইট ফুটি হেডলাইনস। ফুটবল ক্লাব ও জাতীয় দলের জার্সির ডিজাইন আগাম প্রকাশের জন্য খ্যাতি আছে ওয়েবসাইটটির।

আর্জেন্টিনার ফাঁস হওয়া জার্সিতে দেখা যাচ্ছে অ্যাডিডাস আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল লম্বা স্ট্রাইপ ঠিক রেখেছে। জার্সিকে আধুনিক ছোঁয়া দিতে যোগ করা হয়েছে নতুন গ্রেডিয়েন্ট শেডিং। প্রতিটি নীল স্ট্রাইপে দুই রঙের ফেড ব্যবহার করা হয়েছে, যেখানে হালকা নীল থেকে গাঢ় নীলের দিকে রঙের পরিবর্তন ঘটছে। এর ফলে ঐতিহ্যবাহী ডিজাইন ঠিক রেখেই জার্সিটি বেশ আধুনিক ও আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তৈরি এই নতুন জার্সিটি ২০২৬ বিশ্বকাপের অনেক আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ২০২২ বিশ্বকাপে তা প্রকাশ করা হয়েছিল টুর্নামেন্টের ৫ মাস আগে, জুনে। তবে ২০২৬ বিশ্বকাপের এই জার্সি প্রকাশ পেতে পারে ৮ মাস আগেই। আসছে অক্টোবরের শেষে আনুষ্ঠানিকভাবে এই জার্সি উন্মোচন করা হতে পারে। নভেম্বরের শুরুতে চলে আসতে পারে বাজারে।

বলা হচ্ছে, এই জার্সির ডিজাইন করা হয়েছে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী জার্সির অনুপ্রেরণা নিয়ে। সেসব ঐতিহাসিক কিটের উপাদানগুলোর সাথে আধুনিক ধাঁচ মিশিয়ে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অ্যাডিডাস।

বিস্তারিত নকশায় দেখা গেছে, কাঁধের উপর অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপ ও হাতার প্রান্তে গাঢ় নীল রঙ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপেও কাঁধের কাছে তিনটি কালো স্ট্রাইপ আর হাতার কাছে কালো রঙ ব্যবহার করা হয়েছিল। সেটা এবারও আছে, তবে কালোর পরে নীল রঙের উপস্থিতি আছে।

গ্রেডিয়েন্ট স্ট্রাইপ অবশ্য এবারই আর্জেন্টিনার জার্সিতে প্রথম নয়। ভিন্ন ভিন্ন নকশায় এর আগেও দুই বিশ্বকাপের জার্সিতে এটির উপস্থিতি ছিল। ২০১৪ সালের বিশ্বকাপ জার্সিতে ওপরের দিকে গাঢ় আকাশী রঙ থাকলেও নিচের দিকে গ্রেডিয়েন্ট স্ট্রাইপ বা হালকা হয়ে আসছিল রঙটা। ২০১৮ সালের কিটেও এটি ছিল। তবে সেটা স্ট্রাইপের মাঝেই ২-৩ বারের মতো ছিল।

বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তৈরি এই নতুন জার্সিটি ২০২৬ বিশ্বকাপের অনেক আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ২০২২ বিশ্বকাপে তা প্রকাশ করা হয়েছিল টুর্নামেন্টের ৫ মাস আগে, জুনে। তবে ২০২৬ বিশ্বকাপের এই জার্সি প্রকাশ পেতে পারে ৮ মাস আগেই। আসছে অক্টোবরের শেষে আনুষ্ঠানিকভাবে এই জার্সি উন্মোচন করা হতে পারে। নভেম্বরের শুরুতে চলে আসতে পারে বাজারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin