শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শিক্ষকদের সংবাদ সম্মেলন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮২ Time View
পঞ্চগড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শিক্ষকদের সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শিক্ষকদের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের বিরুদ্ধে আর্থিক কেলেংকারি, অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সোমবার (৭ জুলাই) বিকেলে বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের বিরুদ্ধে আর্থিক কেলেংকারি, অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারগিস পারভীন মৌসুমী, সহকারি শিক্ষক আবু সাঈদ নূর আলম, সহকারি শিক্ষক আবু তাহের।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন রবিউল আলম সাবুল‌। একই সাথে তিনি বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি বিদ্যালয়ে দায়িত্ব পালনের মাঝে তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন। কখনো কোন হিসেব দেননি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি ফি পরীক্ষা ফি, সেশন ফি থেকে যে অর্থ আয় হতো তা তিনি প্রতিষ্ঠানের একাউন্টে জমানা করে অর্থ ব্যাগে করে বাসায় নিয়ে যেতেন। এমনকি বিদ্যালয়ের নামে থাকা অর্থ তিনি বিধি বহির্ভূতভাবে উত্তোলন করতেন। তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটি ভোটের মাধ্যমে নির্ধারণ না করে পকেট কমিটি করতেন। বিধি বহির্ভূতভাবে বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষক নিয়োগ করেছেন। যাদের এমপিও ভুক্ত করতে পারছেন না তিনি। রাজনৈতিক দলের নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বিদ্যালয়কে ব্যবহার করে। তার এসব অনিয়ম অপকর্ম নিয়ে কেউ কথা বললে বরখাস্ত পড়াশোনা নানা রকম হুমকি ধামকি দেয়া হতো শিক্ষকদের।

তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ২০২৪ সালের ১০ নভেম্বর রাজনৈতিক মামলায় প্রধান শিক্ষক সাবুল কারাগারে গেলে তদন্ত কমিটির মাধ্যমে টাকা আত্মসাৎ এর বিষয়টি সামনে আসে। একই সাথে রবিউল আলম সাবুলকে সাময়িক বহিস্কার করা হয়।

এরই প্রেক্ষিতে আর্থিক কেলেংকারি, অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবি করেন বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা।

সব অভিযোগ অস্বীকার করে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল বলেছেন, যেসব শিক্ষক আমার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছেন মূলত তাদের নিয়োগ পত্র সহ সার্টিফিকেটে ত্রুটি রয়েছে। তারা এসব ঢাকার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এখন বিদ্যালয়ের বাইরে আছি। আমি যেন বিদ্যালয়ে যেতে না পারি এজন্য তারা এসব করে বেড়াচ্ছে। আর আমি কোন অনিয়ম দুর্নীতি করিনি। একাধিকবার মন্ত্রণালয় থেকে তদন্ত হয়েছে কোন অনিয়ম দুর্নীতি প্রমাণিত হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তা মাথা পেতে নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin