শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

আখাউড়ায় ধর্ষণের শিকার অজ্ঞাত প্রতিবন্ধী কিশোরীর মৃত্যুর অভিযোগ, যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৮ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ধর্ষণের শিকার হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী কিশোরীর (১৪) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোমবার রাত ৯ টার দিকে আখাউড়া খড়মপুর কল্লা শহীদ (র) মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে তার মৃত্যু হয়। এরআগে বিকালে মাজার শরীফের পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষন শিকার হয় ওই তরুনী। এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া গ্রামে।

মাজার কমিটি এবং পুলিশ সুত্রে জানা গেছে, অজ্ঞাত ওই কিশোরী সোমবার দুপুরে মাজার শরীফের পুকুরে গোসল করে পাশের কাপড় পরিবর্তনের রুমে যায়। এসময় ঘাতক তুষার ওই রুমে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষন করে। বিষয়টি বুঝতে পেরে পুকুর পাড়ে থাকা লোকজন যুবকটিকে উত্তমমাধ্যম দিয়ে কিশোরীকে উদ্ধার করে। খবর পেয়ে মাজার কমিটির নিজস্ব নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে এবং কিশোরীকে মাজার শরীফের বিশ্রামাগারে নিয়ে যায়। তবে মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় নাম পরিচয় বলতে পারেনি। পরে রাতে খাবার খেয়ে মেয়েটি ঘুমিয়ে পরে। রাতে মহিলা কর্মীরা ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে কমিটির সদস্যদেরক খবর দেয়। খবর পেয়ে মাজার কমিটির কয়েকজন সদস্যরা বিশ্রামাগারে ছুটে যায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ রাতে মরদেহ এবং আটক যুবককে থানায় নিয়ে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন বলেন, অভিযুক্ত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে। মেয়েটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মাজার কমিটির সদস্য মোঃ রুস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় অভিযোগ দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin