সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

দেবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View
দেবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পালিত হল বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জেও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আদনান মাহফুজ, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা, মা ও শিশু ও কৈশোর কালীন স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রশংনীয় অবদান রাখার জন্য ৬ জনকে সম্মননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin