বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

ভুটানে সাবিনা ও ঋতুপর্ণার ডাবল হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩২ Time View
ভুটানে সাবিনা ও ঋতুপর্ণার ডাবল হ্যাটট্রিক
ভুটানে সাবিনা ও ঋতুপর্ণার ডাবল হ্যাটট্রিক

ভুটানের নারী লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা-সুমাইয়াদের নিয়ে গড়া পারো এফসি জিতেই চলেছে। আজও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপাপ্রত্যাশীরা। নিজেদের চতুর্থ ম্যাচে পারো ২২-০ গোলে হারিয়েছে ফুয়েন্ট সোলিং হিরোয়িজ এফসিকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা করেছেন ডাবল হ্যাটট্রিক।

প্রথমার্ধে বিজয়ী দল ১১-০ গোলে এগিয়ে ছিল। সাবিনা ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন। এনিয়ে লিগে সাবিনার সপ্তম হ্যাটট্রিক হলো। মোট গোল ২৩টি। ম্যাচসেরা হয়ে সাবিনা বলেছেন, ‘আমার অনেক ভালো লাগছে। দলের সবার সহযোগিতায় সাফল্য এসেছে।’

এছাড়া ঋতুপর্ণা ৬, মাতসুসিমা সুমাইয়া ৪ ও মনিকা চাকমা ২ গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এর আগের ম্যাচে বাংলাদেশের আরেক ফুটবলার মাতসুসিমা সুমাইয়া হ্যাটট্রিক করে হয়েছিলেন ম্যাচসেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin