মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
Title :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া : প্রধান উপদেষ্টা বুধবার বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সিইসি স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অফিস উদ্ধোধন খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View
মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান
মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অব অনার প্রদান করে বিমান বাহিনীর ১০ সদস্যের প্রতিনিধি দলটি। পরে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লাইয়িং করতে হচ্ছে।

তিনি আরও বলেন, যে কোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লাইয়িং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin