রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫২ Time View
মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা এগারোটার দিকে শহরের হোটেল বাজারে অবস্থিত নিউ বম্বে বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহারের প্রমান মেলে। এ সকল কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। সেনাবাহীনির উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাবের) সদস্য, সদর থানা পুলিশের একটি টিম। অভিযান শেষে মানসম্মত খাবার তৈরীর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ব্যবসা পরিচালনায় আসাধুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin