শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চার জন পুশব্যাক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View
মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চার জন পুশব্যাক
মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চার জন পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কাটাতারের বেড়া পেরিয়ে আসার পর দারিয়াপুর গ্রাম থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), মাদারিপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের তৃপ্তি বারুরী (৩৫) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের সুলতা সরকার (৪২) ও শ্যামনগর উপজেলার কেতলা গ্রামের মনোয়ারা (৩৫)।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তিন নারীসহ চার জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। কাটাতারের বেড়া পার হয়ে তারা গন্তব্যে যাওয়ার লক্ষ্যে একটি বাড়িতে উঠে। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়। তারা বাংলাদেশী হিসেবে দাবি করে নাম ঠিকানা দিয়েছে। পরিচয় যাচাই করে সঠিক পেলে পরিবারের কাছে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin