শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

“জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ নির্বাচন সম্ভব নয়: ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব

মিশু সরকার, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১২ Time View
“জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ নির্বাচন সম্ভব নয়: ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব
“জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ নির্বাচন সম্ভব নয়: ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব

“বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার প্রতিনিধি সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, এবং সভাপতিত্ব করেন পৌর শাখার আহ্বায়ক বশির আহমেদ উছমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ এমদাদ উল্লাহ সিরাজী।

বক্তারা সম্মেলনে বলেন, খেলাফত মজলিস মনে করে জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচন পরিচালনা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। এছাড়া বক্তারা হুঁশিয়ারি দেন যে বিভেদ ও রাজনৈতিক সহিংসতা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। তারা নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড শাখার প্রতিনিধি, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin