সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

গাজীপুরে একসঙ্গে তিন-চার মাসের বিদ্যুৎ বিল, শত শত গ্রাহক বিপাকে

সেলিম রানা, গাজীপুর
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View
গাজীপুরে একসঙ্গে তিন-চার মাসের বিদ্যুৎ বিল, শত শত গ্রাহক বিপাকে
গাজীপুরে একসঙ্গে তিন-চার মাসের বিদ্যুৎ বিল, শত শত গ্রাহক বিপাকে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের সরিষারচালা, বরাইয়া উত্তরপাড়া ও দুবরিয়া গ্রামের প্রায় ৮শ’ পল্লী বিদ্যুৎ গ্রাহক বিপাকে পড়েছেন। হঠাৎ কয়েক মাসের বিল একত্রে পেয়ে বিপাকে তারা। দীর্ঘদিন নিয়মিত বিল না পাওয়ার পর একসঙ্গে বিল ও জরিমানা পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।

গ্রাহকদের অভিযোগ, মাসিক বিল না পাওয়া এবং একসঙ্গে বিল ও জরিমানার ফলে তাদের নিত্য জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হচ্ছে।

পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আক্তার হোসেন বলেন, গত মাসে একটি অভিযোগ পেয়েছিলাম। প্রাথমিক তদন্তে শেষ মাসের বিলের এমন সত্যতা পেয়েছি। আগের মাসের বিষয়গুলো আমাদের জানা ছিল না।

তিনি আরও বলেন, গ্রাহকরা বিল না পেলে অফিসে জানাতে হবে। চাইলে কালীগঞ্জ অফিসে এসে বিলগুলো ভেঙে ভেঙে নেওয়া সম্ভব। যেই কর্মচারী এই কর্মকাণ্ডে জড়িত, তাকে লিখিত অভিযোগসহ পল্লী বিদ্যুৎ গাজীপুর জেনারেল ম্যানেজারের (জিএম) কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin