সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

দেবীগঞ্জে দেবীগঞ্জে১০ বছর ধরে চলতে না পারা অজুফা খাতুন পেল হুইল চেয়ার

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View
দেবীগঞ্জে দেবীগঞ্জে১০ বছর ধরে চলতে না পারা অজুফা খাতুন পেল হুইল চেয়ার
দেবীগঞ্জে দেবীগঞ্জে১০ বছর ধরে চলতে না পারা অজুফা খাতুন পেল হুইল চেয়ার

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০ বছর ধরে চলতে না পারা অজুফা খাতুনকে দেয়া হল হুইল চেয়ার। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের দেবীগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় লক্ষিরহাট তাতিপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী অজুফা খাতুনকে একটি হুইল চেয়ার বিতরন করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসে তাকে এ হুইল চেয়ার বিতরন করা হয়েছে। অজুফা খাতুন স্বামী মারা যাওয়ার পর থেকে জীবিকা নির্বাহ করার জন্য দীর্ঘদিন ঢাকায় মানুষের বাসায় কাজ করতো।

অজুফা খাতুন বলেন, আমি সেখানে কাজ করা অবস্থায় হঠাৎ করে হাত পা অবশ হয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা করে জানতে পারি ষ্ট্রোক করা হয়েছে। অনেক চিকিৎসা নেয়ার পরেও সুস্থ হইনি। স্বামী মারা যাওয়ার পর থেকেই একমাত্র ছেলের উপর নির্ভর করে আমাদের জীবন চলতে থাকে। ঔষধ কেনার টাকা পর্যন্ত আমার নেই।

আমি দেবীগঞ্জ সমাজ সেবা অফিসে যোগাযোগ করি। সেখানে অনেক ঘুরাঘুরি করেও একটি হুইল চেয়ার পাইনি। পরে দেবীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি গোলাপি আক্তারকে বললে তিনি দেয়ার ব্যবস্থা করে দিবেন বলে জানান।

অবশেষে ১১ নভেম্বর দুপুরে দেবীগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে ১০ বছর ধরে চলাফেরা করতে না পারা অজুফা খাতুনের হাতে হুইল চেয়ারটি বিতরন করেন। দেবীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি গোলাপি আক্তার জানান, অসহায় অজুফা খাতুনকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় হুইল চেয়ারটি বিতরন করা হয়। অসহায়দের জন্য আমাদের সহায়তার হাত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin