সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

আ.লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শেরপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৯ Time View
আ.লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শেরপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল
আ.লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শেরপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আগামীকালের (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর শহর ও সদর উপজেলা শ্রমিকদল।

আজ বুধবার (১২নভেম্বর)রাতে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের রঘুনাথপুরস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিকদলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলম বাদশা প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিকান্ড ও বোমাবাজি শুরু করেছে। আগামীকাল যদি আওয়ামী লীগ রাস্তায় নামলে কোমর ভেঙ্গে দেয়া হবে।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন শেরপুর সদর উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী,শহর যুবদলের যুগ্ম আহ্বয়াক জামিল হোসেন সরকার, শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নোতাকর্মীরা উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin