সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

পঞ্চগড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলায় মেতে উঠলেন সবাই

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View
পঞ্চগড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলায় মেতে উঠলেন সবাই
পঞ্চগড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলায় মেতে উঠলেন সবাই

আধুনিক বিনোদনের ভীড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো “গ্রামীণ খেলা উৎসব”।
বুধবার দিনভর চলা এই উৎসবে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ মেতে ওঠেন হাসি-আনন্দ আর উৎসবের উচ্ছ্বাসে।

দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে নানা ঐতিহ্যবাহী খেলা পাক্ষি, হাড়িভাঙা, মোড়গ লড়াই, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, হাতি উড়ে না পাখি উড়ে, দুর্ভাগ্য বালিশ, কঙ্কর নিক্ষেপ ও ভিতরে-বাইরে। কেউ খেলায় অংশ নিচ্ছেন, কেউ পাশে দাঁড়িয়ে দিচ্ছেন উচ্ছ্বাসের হাঁকডাক। পুরো গ্রাম যেন পরিণত হয় এক আনন্দমুখর মেলায়।

ধূমকেতু সাহিত্য পরিষদ, পঞ্চগড়ের আয়োজনে এবং কবি ও কথাসাহিত্যিক টিএম মনোয়ার হোসেনের ৪৮তম জন্মদিন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। খেলা শেষে শিশু-কিশোররা কবির কবিতা আবৃত্তি করে। পরে কেক কাটা, আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin