সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপের অভিযোগ

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১ Time View
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপের অভিযোগ
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপের অভিযোগ

আজ রোববার রাত আড়াইটার দিকেজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় পেট্রোলবোমা’ নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

ব্যাংক কর্মীরা জানায়, মধ্যরাতে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ৭-৮ জন যুবক অতর্কিতভাবে কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার ভেতরে এবং দুটি বাইরে পড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক আছে।’

তিনি বলেন, এখানে মূলত পটকা-জাতীয় কিছু গেইটের ওপর আঘাত করে বিস্ফোরিত হয়েছে। এতে কিছু কাচ ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin