সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭ Time View
নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধিমেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে আব্দুল্লাহ আল আনসারী (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহের ময়না তদন্তেরে জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত শিশু ওই গ্রামের মৃত জাব্বারুলের ছেলে।

পারিবারিক সূত্র জানাগেছে, গতকাল বুধবার দুপুরে আনসারী গ্রামের স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকেলে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পথচারী একটি শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন গিয়ে শিশু আব্দুল্লাহ আল আনসারীর মরদেহ শনাক্ত করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin