সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২ Time View
গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিহাব হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠ পাড়ার কৃষক ওসমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শিশু শিহাবসহ তার কয়েকজন বন্ধু রাস্তার পাশের একটি ছোট্ট প্রাচীরের উপর বসে খেলাধুলা করছিল। পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। খেলাধুলার একপর্যায়ে শিশু শিহাব আকস্মিকভাবে প্রাচীর থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরই তার উপর দিয়ে ট্রাক্টরের চাকা উঠে যায় এবং পিষ্ট হয়ে শিহাব গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটি মারা যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin