সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮ Time View
দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চিলমারি ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আটক আরিফুল ইসলাম চিলমারি ইউনিয়নের ডিগ্রির চর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আরিফুলকে আটক করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ তিনটি গুলি উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin