সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দীলিপসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দীলিপসহ গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দীলিপসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ রবিবার রাতে ঢাকার বাসাবো এলাকার একটি বাসায় র‍্যাব-৩ ও র‍্যাব-৯ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার দেলোয়ার হোসেন দিলীপ (৪৯) শহরের কান্দিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলাম নেপালের ছেলে ও মামলার দ্বিতীয় আসামি একই এলাকার হান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮)।

র‍্যাব-৯ (সিপিসি-১) এর কোম্পানী কমান্ডার মোঃ নুরনবী জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব সদস্যরা মামলার আসামিদের গ্রেফতারে জোরালো তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় রবিবার রাত ৯ টা ৪৫ মিনিটে র‍্যাব-৩ ও র‍্যাব-৯ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার বাসাবো এলাকার একটি বাসা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত দিলীপ ও বাবুলকে ব্রাহ্মণবাড়িয়ায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ এর মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লায়ন শাকিল ও তার সহযোগীরা দেলোয়ার হোসেন দিলীপের লোকজনের উপর এলোপাথারি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এরপর থেকেই কান্দিপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ওইদিন রাতেই ফের গুলা গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম নিহত হয়। নিহত সাদ্দামের পরিবারের অভিযোগ রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সাদ্দামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে হত্যা করেছে।

এ ঘটনায় গত শুক্রবার নিহত সাদ্দামের পিতা মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপ সহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin