সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ১ ঘণ্টা ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইয়াবাসহ তিন যুবক আটক

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ Time View
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইয়াবাসহ তিন যুবক আটক
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইয়াবাসহ তিন যুবক আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার পুলিশ পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে ভূল্লী থানা পুলিশের একটি দল। সোমবার (০১ ডিসেম্বর) রাতে ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি সাসলাপিয়ালা এলাকার আসাদ মেম্বারের চাতালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কচুবাড়ি সাসলাপিয়ালা গ্রামের মোরশেদ আলীর ছেলে, মোস্তফা হাবিব (২৮), কচুবাড়ি সরকারপাড়ার মৃত আবুল সাঈদের ছেলে সোহেল রানা (২৯), এবং সাসলাপিয়ালা পশ্চিম পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে বাদশা ইসলাম সিংহ (২৬)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin