বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামণায় পৌর বিএনপির দোয়া মাহফিল

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View
পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামণায় পৌর বিএনপির দোয়া মাহফিল
পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামণায় পৌর বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামণায় পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি কামণা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাসাসের নেতা ইউনুস শেখ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের ক্রান্তিকালেও দেশে ছিলেন। জেলহাজতে গিয়েছেন তবু অন্যায়ের সাথে আপোষ করেন নি। তাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানাভাবে নির্যাতন করেছে। দেশের মা, মানবতার মা এখন নানা রোগে আক্রান্ত হয়ে দেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সু্স্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেটাই আমরা কামণা করি।

দোয়া মাহফিলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার ছাত্ররা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামণা করে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin