বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ Time View
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর কসবা উপজেলার ১০ নং বায়েক ইউনিয়নের অষ্ট জঙ্গল বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তুহিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, ১০ নং বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। এ ছাড়া স্থানীয় বিএনপি–অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে জানানো হয়, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি যেন নিরাপদে যাত্রা করতে পারেন এবং সেখানে পৌঁছে সফলভাবে চিকিৎসা নিতে পারেন এ জন্য বিশেষ দোয়া করা হয়। পরে তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin