বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View
পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়
পঞ্চগড়ে এসপির সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলাম গণমাধ্যম কর্মীদের সাসাথে মতবিনিময় করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফরহাদ হোসেন, ডিআইও ১ মোক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দারসহ পঞ্চগড় প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে পঞ্চগড়ে মাদকের হার আশংকাজনক হারে বেড়ে যাওয়া, নদী থেকে পাথর উত্তোলন, ট্রাক টার্মিনালে যত্রতত্র গাড়ি পার্কিং, শহরে যানজট, রাস্তাঘাটে মহেন্দ্র ট্রাক্টরে পাথর বালু পরিবহনসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়গুলো তুলে ধরেন।

পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, পঞ্চগড়ের সমস্যাগুলো আমি নোট করে নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করবো।
এরআগেও আমি পূর্বের কর্মস্থলে মাদক নির্মুল করেছি। পঞ্চগড়েও মাদক নির্মুল করার জন্য চেষ্টা করবো। যে কোন বিষয়ে আপনারা আমাকে তথ্য দিবেন। আমি আমাদের অফিসার ইনচার্জদের সাথে নিয়ে তা সমাধান করার চেষ্টা করবো।

উল্লেখ্য গত ২৯ নভেম্বর রবিউল ইসলাম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin