বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি এবং জুলাই যোদ্ধারা।

শুক্রবার রাত ৯ টার দিকে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমবায় মার্কেট এনসিপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপু, সদস্য সচিব মো. খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তারা বলেন, শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাহীন পরিবেশের স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করে বলেন, সরকার বলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, কিন্তু তফসিল ঘোষণার পরদিনই হাদির ওপর হামলা হলো। এটাকে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় আমরা এ ঘটনার সঠিক জবাব চাই।

তারা আরও বলেন, এখনো দেশে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত না হলে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, এই ঘটনা প্রমাণ করে যে ন্যায়ের কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

তারা আরও বলেন, ইনকিলাব মঞ্চ কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং চুপ করে বসে থাকবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin